মিসলেনিয়াস পরীক্ষা, প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রস্তুতি:-
প্রায় দুই বছর পর আবারও WBPSC Miscellaneous Services Recruitment Examination অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ঠা অক্টোবর, রবিবার। নিঃসন্দেহে এই পরীক্ষা বহু পরীক্ষার্থীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।
Miscellaneous Services-এর বিভিন্ন পদে নিয়োগের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দপ্তরভিত্তিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। অতীতে এই পরীক্ষার মাধ্যমে Consumer Welfare Officer, Block Youth Officer, Revenue Inspector, Assistant Programming Officer, Block Welfare Officer-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে।
সাম্প্রতিক বছরগুলির মধ্যে 2018, 2020 ও 2023 সালের Miscellaneous পরীক্ষার প্রশ্নপত্র দেখলে একটি বিষয় বেশ পরিষ্কার-প্রশ্নের ধরন একেবারে স্থির নয়। কখনও Static GK ও Science-এর উপর বেশি জোর দেওয়া হয়েছে, আবার কোনও বছরে History ও Geography-র ওজন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তাই শেষ মুহূর্তে শুধু Current Affairs পড়ে যাওয়া কিংবা শুধুমাত্র একটি নির্দিষ্ট Static GK বই শেষ করার চেষ্টা না করে গত বছরের প্রশ্নের trend বুঝে Smart Revision করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
প্রথমেই দেখে নেওয়া যাক—প্রিলিমিনারিতে কী থাকে?
Miscellaneous Preliminary Examination-এর মূল দুটি অংশ—
১. General Studies – 75 Questions
২. Arithmetic – 25 Questions
অর্থাৎ মোট 100টি প্রশ্ন।
General Studies অংশটিই মূলত Rank নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। তাই আজকের আলোচনার মূল বিষয়—
“The Million Dollar Question”—General Studies-এ শেষ মুহূর্তে কী পড়ব?
এর উত্তর খুঁজতে হলে আগে আমাদের পুরোনো প্রশ্নপত্রের দিকে তাকাতে হবে।
2018 Miscellaneous – GS Analysis
মোট প্রশ্ন: 75
Static GK – 18
- Books & Authors – 9
- Sports – 1
- Dance Forms – 5
- Musical Instruments – 1
- Foundation Year – 2
Current Affairs – 16
Science – 21
- Physics – 3
- Biology – 11
- Technology – 7
History – 4
- Ancient – 1
- Medieval – 1
- Modern – 2
Geography – 9
- India – 8
- West Bengal – 1
Indian Polity – 7
এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, Science, Static GK এবং Current Affairs-এর সম্মিলিত ওজন যথেষ্ট বেশি ছিল(প্রায় 72%)।
2020 Miscellaneous – GS Analysis
মোট প্রশ্ন: 75
Static GK – 25
- Books & Authors – 3
- Books & Themes – 2
- Characters & Creators – 6
- Dancers & Dance Forms – 3
- Singers – 2
- Sports – 2
- Films – 6
- Musical Instruments – 1
Current Affairs – 7
Science – 22
- Physics – 7
- Chemistry – 6
- Biology – 8
- EVS – 1
History – 6
- Ancient – 3
- Medieval – 1
- Modern – 2
Geography – 7
- India – 4
- West Bengal – 1
- World – 2
Indian Polity – 8
2020-এও Science এবং Static GK-এর দাপট ছিল চোখে পড়ার মতো(প্রায় 63%)।
2023 Miscellaneous – GS Analysis
মোট প্রশ্ন: 75
Static GK – 24
- Quotes – 3
- Books & Authors – 4
- Sports – 1
- Important Days & Themes – 2
- First in India & World – 6
- Founder/Inauguration – 2
- Art – 1
- Headquarters – 1
- Indian Army/Air Force/Navy – 2
- Airport – 1
- Disaster – 1
Current Affairs – 1
History – 19
- Ancient – 6
- Medieval – 5
- Modern – 8
Geography – 15
- Indian Geography – 10
- West Bengal – 2
- World Geography – 3
Indian Polity – 1
General Science – 15
- Physics – 3
- Chemistry – 4
- Biology – 7
- Computer – 1
2023-এর প্রশ্নপত্র আগের দু’টি বছরের তুলনায় অনেকটাই আলাদা ছবি দেখিয়েছিল। History ও Geography-তে প্রশ্নের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে যায়, যেখানে Current Affairs ও Polity থেকে প্রশ্ন ছিল অত্যন্ত কম।
তাহলে কী বোঝা গেল?
গত তিনটি পরীক্ষার প্রশ্নপত্র একসঙ্গে দেখলে একটা বিষয় পরিষ্কার—
WBPSC Miscellaneous-এর GS-এ কোনও একটি নির্দিষ্ট বিষয়কে 100% নিশ্চয়তা দিয়ে বলা যায় না।তবে বড় বড় কয়েকটি বিষয় বারবার ফিরে এসেছে।
শেষ মুহূর্তে মূলত এই ৬টি ক্ষেত্রকে গুরুত্ব দিন—
১. Static GK
২. Current Affairs
৩. General Science
৪. History
৫. Geography
৬. Indian Polity
এই ছয়টি অংশ ভালোভাবে Revision করতে পারলে GS-এর একটি বড় অংশ কভার করা সম্ভব।
শেষ মুহূর্তে Static GK-তে কী পড়বেন?
এখন আর বিশাল বই খুলে নতুন করে সবকিছু পড়ার সময় নয়। বরং Selective Revision করুন।
১. National Parks, Wildlife Sanctuaries & Ramsar Sites
বিশেষ করে—
- National Park ও সংশ্লিষ্ট রাজ্য
- গুরুত্বপূর্ণ Wildlife Sanctuary
- Tiger Reserve
- Biosphere Reserve
- Ramsar Sites
- UNESCO Natural Heritage Site
২. Classical Dance & Artists
ভারতের Classical Dance-এর সঙ্গে যুক্ত—
- নৃত্যশিল্পী
- নৃত্যের উৎপত্তিস্থল
- বিখ্যাত গুরু/শিল্পী
- কোন নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত
৩. বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
রাজ্যভিত্তিক Dance Forms অবশ্যই একবার দেখে নিন।
৪. বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার
বিশেষ করে—
- Bharat Ratna
- Padma Awards
- Nobel Prize
- Ramon Magsaysay Award
- Pulitzer Prize
- Booker Prize
- Arjuna Award
- Major Dhyan Chand Khel Ratna Award
- Dronacharya Award
- Dadasaheb Phalke Award
- Gandhi Peace Prize
- Jnanpith Award
- Sahitya Akademi Award
- Saraswati Samman
- Vyas Samman
- National Film Awards
- Oscar
- Grammy
- Abel Prize
Award – Field – Winner/Recipient – Country/Institution এইভাবে পড়লে মনে রাখা সহজ হবে।
৫. United Nations ও তার Agencies
- UN
- UNESCO
- WHO
- UNICEF
- FAO
- ILO
- IMF
- World Bank
- WTO
- UNDP
- UNHCR
ইত্যাদির—Headquarters, প্রতিষ্ঠার বছর, উদ্দেশ্য ও গুরুত্বপূর্ণ পদ একবার দেখে নিন।
৬. Sports
Sports থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবসময়ই থাকে।
দেখে নিন—
- বিভিন্ন Trophy
- Tournament
- Sports terminology
- Court/Field-এর নাম
- খেলোয়াড়ের সংখ্যা
- বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব
- World Cup
- Olympics
- Paralympics
- Commonwealth Games
- Asian Games
- Cricket-এর গুরুত্বপূর্ণ record ও tournament
- Football World Cup(এবারের বিশ্বকাপ গুরুত্বপূর্ণ)
- Tennis Grand Slam
- বিভিন্ন ম্যাসকট
৭. International Organisations
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার—
Headquarters + Founded Year + Member Countries/Function
একবার ঝালিয়ে নিন।
৮. Intelligence Agencies
বিশ্বের গুরুত্বপূর্ণ Intelligence Agencies ও তাদের দেশের নাম দেখে নিন।
যেমন—
- CIA
- MI6
- Mossad
- RAW
- ISI
- DGSE
ইত্যাদি।
৯. Important Days & Themes
বিশেষ করে—
- World Environment Day
- World Health Day
- World Water Day
- International Women’s Day
- World Population Day
- Human Rights Day
- International Literacy Day
- World AIDS Day
- National Science Day
- Constitution Day
- National Voters’ Day
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ Theme-গুলিও একবার Revision করে নিন।
১০. Famous Books & Authors
এটি Miscellaneous-এর অন্যতম গুরুত্বপূর্ণ Static GK area
Book → Author
এবং বিখ্যাত—
- Novel
- Autobiography
- Biography
- Historical books
- Political books
- Award-winning books
একবার দেখে নিন।
১১. Characters & Creators
2020-এর প্রশ্নপত্র থেকেই বোঝা যায় এই অংশটি কতটা গুরুত্বপূর্ণ।
যেমন—
Fictional Character → Creator/Author
বিখ্যাত উপন্যাসের চরিত্রগুলির সঙ্গে লেখকদের মিলিয়ে পড়ুন।
১২. Authors & Pen Names
বিখ্যাত লেখকদের—
Real Name ↔ Pen Name
একবার দেখে নিন।
১৩. International Boundaries
বিভিন্ন দেশের মধ্যে বিখ্যাত Boundary/Border Lines—
- Radcliffe Line
- McMahon Line
- Durand Line
- Line of Control
ইত্যাদি।
১৪. Countries – Capital – Currency – Parliament
বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ বিশ্বশক্তিগুলি ভালোভাবে দেখে নিন।
১৫. Airports
বিভিন্ন গুরুত্বপূর্ণ Airport—
Airport → City → State/Country
এবং গুরুত্বপূর্ণ Airport-এর official name/নাম পরিবর্তনও দেখে নেওয়া যায়।
১৬. Countries & National Games
দেশ ও তাদের National Game/Sport নিয়ে প্রশ্ন আসতে পারে।
১৭. Tennis Grand Slam
- Australian Open
- French Open
- Wimbledon
- US Open
সঙ্গে—
Surface + Venue + Country + Famous Players
একবার Revision করুন।
১৮. Global Indices
বিভিন্ন গুরুত্বপূর্ণ Index—
- Human Development Index
- Global Hunger Index
- World Happiness Report
- Global Innovation Index
- Corruption Perceptions Index
- Global Gender Gap Index
ইত্যাদি।
কোন সংস্থা প্রকাশ করে এবং কী মাপা হয়—এটা গুরুত্বপূর্ণ।
১৯. National Emblems & Symbols
ভারতসহ বিভিন্ন দেশের—
- National Animal
- National Bird
- National Flower
- National Tree
- National Sport/Game
- National Emblem
দেখে নিন।
২০. Indian Organisations
ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠান—
Headquarters + Established Year + Function
যেমন বিভিন্ন regulatory body, research organisation, financial institution ইত্যাদি।
২১. GI Tags
বিশেষ করে West Bengal-এর GI Tags এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ GI Tags একবার Revision করে নিন।
২২. Festivals
ভারতের বিভিন্ন রাজ্যের—
Festival → State → Significance
এই format-এ পড়ুন।
২৩. Places & Nicknames
যেমন—
City/Place → Nickname
ভারতের গুরুত্বপূর্ণ শহর ও বিশ্বের বিখ্যাত শহরগুলির sobriquet দেখে নিন।
২৪. First in India & First in the World
2023-এর প্রশ্নপত্রে এই topic থেকে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল।
তাই—
- First President
- First Woman
- First Indian in a particular field
- First Indian Nobel Laureate
- First in Space
- First in various sports
- First newspaper/film/railway ইত্যাদি
গুরুত্বপূর্ণ তথ্যগুলি একবার Revision করুন।
২৫. Famous Quotes
Quote → Person
এই অংশটি খুব ছোট কিন্তু scoring।
২৬. Paintings & Artists
বিখ্যাত ভারতীয় ও বিশ্বের চিত্রকর্ম—
Painting → Painter
একবার দেখে নিন।
২৭. Indian Armed Forces & Paramilitary Forces
- Indian Army
- Indian Navy
- Indian Air Force
- Coast Guard
- BSF
- CRPF
- CISF
- ITBP
- SSB
- Assam Rifles
ইত্যাদি সম্পর্কে basic facts দেখে নিন।
২৮. Important Institutions & Establishment Years
বিশেষ করে—
Institution → Founded/Established Year → Place → Founder
এই চারটি তথ্যকে একসঙ্গে পড়লে Static GK-এর অনেক প্রশ্ন কভার করা যায়।
History ও Geography-কে এবার একটু বেশি গুরুত্ব দিন
2023 সালের প্রশ্নপত্র আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।2018 ও 2020-এ History থেকে যেখানে মাত্র 4 ও 6টি প্রশ্ন এসেছিল, 2023-এ সেখানে 19টি প্রশ্ন এসেছে।একইভাবে Geography-তেও 2018 ও 2020-এর তুলনায় 2023-এ প্রশ্নের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।তাই এবার History ও Geography-কে কোনওভাবেই অবহেলা করবেন না।
History-তে—
Ancient India
- Indus Valley Civilization
- Vedic Age
- Buddhism & Jainism
- Maurya
- Gupta
- গুরুত্বপূর্ণ সাহিত্য ও স্থাপত্য
Medieval India
- Delhi Sultanate
- Mughal Empire
- Bhakti-Sufi Movement
- গুরুত্বপূর্ণ শাসক, যুদ্ধ ও স্থাপত্য
Modern India
- British rule
- Governor-General/Viceroy
- Revolt of 1857
- Congress
- Important Acts
- Bengal Renaissance
- Swadeshi Movement
- Revolutionary Movement
- Gandhian Era
- Freedom Movement
- Important personalities
Geography
বিশেষ করে—
Indian Geography
- Rivers
- Dams
- Mountains
- Passes
- Soil
- Climate
- Crops
- Minerals
- Industries
- National Parks
- States & Boundaries
West Bengal Geography
এটি অবশ্যই আলাদা করে Revision করুন।
- Districts
- Rivers
- Dams
- National Parks
- Wildlife Sanctuaries
- Hills
- Soil
- Agriculture
- Industries
- Important places
World Geography
- Continents
- Oceans
- Important Rivers
- Mountains
- Deserts
- Straits
- Canals
- Lakes
- Countries & boundaries
Science-কে কোনওভাবেই বাদ দেবেন না
2018-এ Science থেকে 21টি, 2020-এ 22টি এবং 2023-এ 15টি প্রশ্ন এসেছিল।
অর্থাৎ তিনটি পরীক্ষাতেই Science অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Physics
- Units & Dimensions
- Motion
- Work, Power & Energy
- Heat
- Light
- Sound
- Electricity
- Magnetism
- Basic instruments
Chemistry
- Atom
- Periodic Table
- Acid-Base-Salt
- Metals & Non-metals
- Chemical reactions
- Everyday Chemistry
Biology
- Human body
- Diseases
- Vitamins
- Hormones
- Blood
- Cell
- Genetics-এর basic concepts
- Plant Biology
- Ecology
Computer/Technology
- Basic Computer
- Internet
- Networking
- Cyber basics
- Hardware/Software
- Important technological developments
Current Affairs—শেষ মুহূর্তে কী করবেন?
এখানেই সবচেয়ে বেশি ভুল হয়।
শেষ মুহূর্তে পাঁচ-ছয় মাসের Current Affairs-এর বিশাল PDF খুলে বসে যাওয়ার কোনও অর্থ নেই।
বরং—
National + International + West Bengal + Sports + Awards + Appointments + Government Schemes + Important Reports/Indices + Science & Technology + Books & Authors + Important Events
এইভাবে Revision করুন।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয়—
Current Affairs পড়ার সময় Static GK-এর সঙ্গে Link তৈরি করুন।
উদাহরণ:
কোনও ব্যক্তি Nobel Prize পেলেন → তাঁর ক্ষেত্র + দেশ + পুরস্কারের প্রতিষ্ঠার বছর।
কোনও নতুন Ramsar Site ঘোষিত হল → Site + State + Wetland-এর বৈশিষ্ট্য।
কোনও নতুন GI Tag হল → Product + State + District।
এভাবে পড়লে একই সঙ্গে Current Affairs এবং Static GK দুটোই Revision হয়ে যায়।
আর Arithmetic?
শেষ মুহূর্তে Arithmetic-এ নতুন নতুন chapter শুরু না করে যে chapterগুলি আগে করেছেন, সেগুলির speed ও accuracy বাড়ান।
বিশেষ করে—
- Percentage
- Profit & Loss
- Ratio & Proportion
- Average
- Simple & Compound Interest
- Time & Work
- Time, Speed & Distance
- Partnership
- Mixture
- LCM-HCF
- Simplification
Previous Year Questions এবং Mock Test থেকে ভুল হওয়া sums-গুলি আবার করুন।
শেষ কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ Strategy
এখন আপনার লক্ষ্য হওয়া উচিত—
NEW STUDY কম → REVISION বেশি
একটি বিষয় মনে রাখবেন—
শেষ ৭-১০ দিনে আপনার নতুন পড়া জ্ঞান যতটা বাড়বে, তার চেয়ে অনেক বেশি বাড়তে পারে আপনার existing knowledge-এর retention।
তাই—
✅ নিজের short notes Revision করুন
✅ Previous Year Questions করুন
✅ ভুল প্রশ্নগুলির একটি আলাদা তালিকা তৈরি করুন
✅ Static GK-এর factual information বারবার দেখুন
✅ Current Affairs-এর গুরুত্বপূর্ণ অংশ Revision করুন
✅ Arithmetic-এর speed বাড়ান
✅ অন্তত কয়েকটি full-length mock দিন
✅ পরীক্ষার সময় management আগে থেকেই ঠিক করে রাখুন
Miscellaneous পরীক্ষা শুধু একটি চাকরির পরীক্ষা নয়—অনেকের কাছে এটি বহু বছরের পরিশ্রম, অপেক্ষা, ব্যর্থতা, আবার উঠে দাঁড়ানোর গল্প।হয়তো অনেকেই বহুবার Preliminary দিয়েছেন।হয়তো কারও Cut-off কয়েক নম্বরের জন্য হয়নি।হয়তো কেউ পরিবার, চাকরি বা অন্য দায়িত্ব সামলে পড়াশোনা করেছেন।কেউ হয়তো রাত জেগে পড়েছেন, কেউ ভোরে উঠে পড়েছেন।এই সমস্ত পরিশ্রমের মূল্য একদিন না একদিন পাওয়া যায়।এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নয়।কতটা পড়া হয়নি—সেটা ভাববেন না।যতটা পড়েছেন, সেটাকে কতটা ভালোভাবে পরীক্ষার খাতায় কাজে লাগাতে পারবেন—সেটাই ভাবুন।পরীক্ষার হলে কোনও একটি প্রশ্ন না পারলে ঘাবড়ে যাবেন না।একটি প্রশ্ন, একটি section কিংবা একটি কঠিন shift আপনার পুরো পরীক্ষাকে নির্ধারণ করে না।প্রথমে সহজ প্রশ্নগুলোকে নিজের করে নিন।তারপর একটু কঠিন প্রশ্নের দিকে এগিয়ে যান।
Negative marking আছে তাই আন্দাজে উত্তর দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজের উপর বিশ্বাস রাখুন।দু’বছরের অপেক্ষার পরে এই সুযোগ এসেছে।এখন দরকার শুধু ধৈর্য, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা।
মনে রাখবেন—
শেষ মুহূর্তে যে বেশি পড়ে, সে নয়;যে পড়া বিষয়গুলোকে সবচেয়ে ভালোভাবে Revision করে এবং পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রয়োগ করতে পারে—সফলতা অনেক সময় তারই হয়।তাই শেষ কয়েকটা দিন নিজের সর্বোচ্চটা দিন।
একটি দিনের অপেক্ষা।
একটি পরীক্ষার অপেক্ষা।
হয়তো সেই একটি দিনই বদলে দিতে পারে আপনার আগামী কয়েক দশকের জীবন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
পরিশ্রম তোমার হয়েছে,
এবার ফলাফলটাও তোমারই হোক।