BREAKING: রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগে রিজিয়নভিত্তিক ইন্টারভিউ — এসএসসি প্রস্তাব পাঠাল নবান্নে


শিক্ষক নিয়োগে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ চায় এসএসসি

স্টাফ রিপোর্টার: দ্রুত নিয়োগের স্বার্থে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব অঞ্চলভিত্তিক করতে চায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তাদের তরফে এমনই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত মিললেই রাজ্যের পাঁচটি অঞ্চলে (রিজিয়ন) ইন্টারভিউ পর্ব শুরু করার প্রস্তুতি কমিশন নিয়ে রেখেছে।

ডিসেম্বরের মধ্যে নয়া শিক্ষক নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাকে মান্যতা দিতে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিলে অনেকটা সময় লাগবে বলে এসএসসি মনে করছে। কমিশনের এক শীর্ষকর্তার কথায়, “কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ সময়সাপেক্ষ ব্যাপার। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হতে পারে।

এসএসসি-র পাঁচটি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ হলে সময়ের মধ্যে নিয়োগ সম্ভব। তাই পাঁচটি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।” নবান্নের অনুমতি পেলে প্রথমে একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। পাঁচদিনে তা সেরে ফেলতে এসএসসি তৈরি। তার পর হবে নবম ও দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। এ ক্ষেত্রেও এসএসসি পাঁচদিন সময় বরাদ্দ রেখেছে। বর্তমানে উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগ এবং ইন্টারভিউ হচ্ছে কেন্দ্রীয়ভাবে। তা চলছে অনেকদিন ধরে।

READ MORE  Which are the 9 Safest African Countries in 2025? Check List (Updated) - Jagran Josh

উচ্চপ্রাথমিকের নিয়োগ নিয়ে এখনও কোনও অভিযোগ সামনে আসেনি। নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেও যাতে কোনও অস্বচ্ছতা না থাকে, সেদিকে কমিশনের সদাসতর্ক নজর।

সল্টলেক প্রধান কার্যালয় ছাড়াও ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন ও সাউথ-ইস্টার্ন রিজিয়নে এসএসসি-র অফিস রয়েছে। আগে রিজিয়নভিত্তিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ইন্টারভিউ হত। পরবর্তীকালে তা পরিবর্তন করা হয়। গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে, এবং শীঘ্রই তার ফল প্রকাশ করা হবে বলে এসএসসি সূত্রের খবর।

READ MORE  কেন্দ্রীয় বিদ্যালয়ে 900 বালবাটিকা শিক্ষক শিক্ষিকা এবং কেয়ার গিভার (হেল্পার) নিয়োগ

📢 চাকরির আরও আপডেট ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পেতে যুক্ত থাকুন পড়াশুনো (PoraShuno)-এর সঙ্গে 👇

🌐 ওয়েবসাইট: www.PoraShuno.org
▶️ ইউটিউব চ্যানেল: www.youtube.com/@porashuno
📲 টেলিগ্রাম: https://t.me/PorashunoOfficial
💬 WhatsApp গ্রুপ: https://chat.whatsapp.com/GdZghuoc0HPBmkiyBeReAy
📘 ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/2675492765969321/?ref=share&mibextid=NSMWBT

📚 PoraShuno Prime গ্রুপে যুক্ত হয়ে পান —
✅ স্টাডি ম্যাটেরিয়ালস
✅ গুরুত্বপূর্ণ বইয়ের PDF
✅ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র
✅ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
✅ সাপ্তাহিক পড়াশুনো পত্রিকা
✅ অন্যান্য গুরুত্বপূর্ণ রিসোর্স

READ MORE  July 5 '23 চাকরীর টুকরো খবর (নন টিচিং)

👉 Prime গ্রুপে যুক্ত হতে WhatsApp করুন: 7001471846

©PoraShuno | পড়াশুনো – শিক্ষার জন্য, ভবিষ্যতের জন্য। 🌱

শিক্ষক নিয়োগে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ চায় এসএসসি

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top