সেন্ট্রাল ব্যাংকে 1000 ম্যানেজার নিয়োগ

সেন্ট্রাল ব্যাঙ্কে ম্যানেজার পদে ১,০০০ জনকে নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নিয়োগ করা হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু- য়ে। প্রবেশন ১ বছরের।

ক্যাটেগরি অনুসারে শূন্যপদের বিবরণ : মোট শূন্যপদ ১,০০০টি (সাধারণ ৪০৫, তফসিলি জাতি ১৫০, তফসিলি উপজাতি ৭৫, ও বি সি ২৭০, আর্থিক ভাবে অনগ্রসর ১০০)। এর মধ্যে ১০টি করে শূন্যপদ অস্থি, শ্রবণ, দৃষ্টিসংক্রান্ত এবং বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে অ্যাসোসিয়েট অব ইন্ডিয়ান ইনস্টিটিউট অ “ব্যাঙ্কার্স সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি কোনও ব্যাঙ্কে অফিসার পদে ৩ বছরের বা ক্লার্ক পদে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লার্ক পদে অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে উপরোক্ত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই সব যোগ্যতার কোনও একটি থাকতে হবে– এম বি এ অথবা এম সি এ অথবা সি এ অথবা আই সি ডব্লু এ অথবা সি এম এ অথবা সি এফ এ অথবা ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা রিস্ক ম্যানেজমেন্ট বা ট্রেজারি ম্যানেজমেন্ট বা ফোরেক্স বা ট্রেড ফিনান্সে পোস্ট- গ্র্যাজুয়েট ডিপ্লোমা। উভয় ক্ষেত্রেই ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ বা মার্কেটিং-সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বয়স: ৩১-৫-২০২৩ তারিখে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম: ৪৮,১৭০-৬৯,৮১০ টাকা।

প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা নেওয়া হতে পারে অগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। ১০০ নম্বরের পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে এই সব বিষয়ে: ব্যাঙ্কিং, কম্পিউটার নলেজ, প্রেজেন্ট ইকনমিক সিনারিও অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস। সময় ১ ঘণ্টা।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://www.centralbankofindia.co.in দরখাস্তের শেষ তারিখ ১৫ জুলাই। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং প্রার্থীর নিজের হাতে নির্দিষ্ট বয়ানে লেখা ডিক্লারেশন (৫০থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে। ডিক্লারেশনের বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ টাকা (মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৭৫ টাকা)। জি এস টি অতিরিক্ত। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা আই এম পি এস বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন ।

অনলাইনে দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিট করা দরখাস্তেরও এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখুন। পরে কাজে লাগবে।

খুটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

1 thought on “সেন্ট্রাল ব্যাংকে 1000 ম্যানেজার নিয়োগ”

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top