কলকাতা হাইকোর্টে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি নং: ৬৭৮৫-আরজি
প্রকাশের তারিখ: ১লা আগস্ট, ২০২৪
কলকাতা হাইকোর্টের আপিলেট সাইড ও অরিজিনাল সাইড এস্টাবলিশমেন্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ২৯১টি শূন্যপদ পূরণের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। নিয়োগগুলি প্রাথমিকভাবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে করা হবে কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
শূন্যপদের সংখ্যা ও ক্যাটেগরি:
- অসংরক্ষিত: ০১
- অসংরক্ষিত (মুক্ত বিভাগ): ০১
- অসংরক্ষিত (প্রাক্তন সেনা): ০১
- অসংরক্ষিত (ক্রীড়াবিদ): ০৮
- অসংরক্ষিত (প্রতিবন্ধী – শ্রবণ ক্ষমতা): ০৩
- অসংরক্ষিত (প্রতিবন্ধী – লোকোমোটর বা সেরিব্রাল পালসি): ০১
- অসংরক্ষিত (প্রতিবন্ধী – অন্ধত্ব বা কম দৃষ্টি): ০১
- তফসিলি জাতি: ০২
- তফসিলি জাতি (মুক্ত বিভাগ): ০১
- তফসিলি জাতি (প্রাক্তন সেনা): ০১
- তফসিলি উপজাতি: ০২
- তফসিলি উপজাতি (মুক্ত বিভাগ): ০১
- ও.বি.সি (এ): ০৭
- ও.বি.সি (এ) (মুক্ত বিভাগ): ০১
- ও.বি.সি (বি): ০৮
- ও.বি.সি (বি) (মুক্ত বিভাগ): ০১
মোট শূন্যপদ: ২৯১টি
বেতন স্কেল:
লেভেল – ৬ (২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা) সর্বনিম্ন বেতন ২৪,১০০/- টাকা এবং অন্যান্য ভাতা প্রযোজ্য নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা স্বীকৃত বোর্ডের সমতুল্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- রাজ্যের আঞ্চলিক ভাষার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
a) ১লা জানুয়ারি, ২০২৪ তারিখে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়)।
b) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
c) প্রাক্তন সেনা প্রার্থীদের ক্ষেত্রে বিদ্যমান সরকারি নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য।
আবেদন ফি:
- পশ্চিমবঙ্গের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য: ৪০০/- টাকা।
- অন্যান্য সমস্ত ক্যাটেগরির জন্য: ৮০০/- টাকা।
- মুক্ত বিভাগ ও প্রাক্তন সেনা বিভাগ প্রার্থীরা স্পনসরকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে কোনো ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
- প্রাথমিক স্ক্রীনিং পরীক্ষা (ফেজ-I): ১০০ নম্বরের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্ন ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।
- প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা (ফেজ-II): আর্থমেটিক, ইংরেজি রচনা ও প্রিসিস লেখার, সাধারণ জ্ঞান – প্রতিটি ১০০ নম্বরের বিষয়।
- ভাইভা-ভোস পরীক্ষা (ফেজ-III): ১০০ নম্বরের।
আবেদন প্রক্রিয়া:
- আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে।
- প্রার্থীরা নীচের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন: কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ৫ই আগস্ট, ২০২৪।
- অনলাইন আবেদন শেষ তারিখ: ২৬শে আগস্ট, ২০২৪।
পরীক্ষার কেন্দ্র:
- দক্ষিণ বঙ্গ: কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর।
- উত্তর বঙ্গ: শিলিগুড়ি, জলপাইগুড়ি।
বিস্তারিত তথ্যের জন্য ও আবেদন করতে: কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট
যোগাযোগের জন্য:
ইমেল: chcdesk@gmail.com
ফোন নম্বর: ৯০৭৩৬৫২৭৭৬ (সকাল ১১:০০ থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত)