ভারতে Amazon-এর মেগা বিনিয়োগ! ২০৩০ সালের মধ্যে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা, তৈরি হতে পারে লক্ষ লক্ষ কর্মসংস্থান
ভারতের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে বড়সড় বিনিয়োগের ঘোষণা করল বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স ও প্রযুক্তি সংস্থা Amazon। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং Amazon-এর CEO অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)-র গুরুত্বপূর্ণ বৈঠকের পর সংস্থাটি জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মোট ৪৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ₹৪ লক্ষ কোটি টাকারও বেশি) বিনিয়োগ করা হবে। © পড়াশুনো